জলাধার থেকে নারীর গলাকাটা দেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০২ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার
গাজীপুরের শ্রীপুর উপজেলায় অজ্ঞাত এক নারীর (২৫) গলাকাটা লাশ উদ্ধার করছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার কপাটিয়া পাড়া এলাকায় স্থানীয় একটি জলাধার থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তার পরিচয় জানতে ও হত্যার ঘটনা অনুসন্ধানে কাজ শুরু করছে পুলিশ।
পুলিশ জানায়, কপাটিয়া পাড়া এলাকার স্থানীয় সবদুল মিয়ার বাড়ির পাশে একটি ছোট আকারের জলাধার রয়েছে। এর পাশেই রয়েছে বাঁশঝাড়। সকালে ঘুম থেকে উঠে গবাদি পশুকে খাবার দেওয়ার সময় পুকুরের পানিতে ভেসে থাকা লাশ দেখতে পান সবদুল মিয়া। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান। তিনি জানান, লাশের গলাকাটা ছিল। তার পরনে ছিল সালোয়ার কামিজ। জলাধারের পাশে বাঁশঝাড়ের নিচে এই নারীকে জবাই করার চিহ্ন পাওয়া যায়।
বৃহস্পতিবার গভীর রাতের কোনো এক সময় জবাইয়ের পর টেনে-হিচড়ে ওই নারীকে হত্যাকারীরা জলাধারে ফেলে যায় বলেও ধারণা করছেন পুলিশের এই কর্মকর্তা।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



